বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবিস্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয় রাশেদ খান মেননকেসরকারি চাকরি দলীয় কর্মীদের পুরস্কৃত করার জায়গা না: শিবির সভাপতিপোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রীএলজিইডির মহাসড়কে ইট বিছিয়ে তিন মাসে ২০ লাখ খোয়ালো পঞ্চগড় পৌরসভাখুলনায় ১০০ দিনে ২৪ খুনসিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননিঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপযুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতারচীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন ৬ বিদেশি নাগরিক
বিজ্ঞাপন

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ

নিরাপদে নগদ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব হিসাব শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করা হবে না। নির্ধারিত সীমা নির্বিশেষে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত থাকা সাপেক্ষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে।

বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা সংরক্ষণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত। সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্ট সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...