খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

খুলনার রূপসায় চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ও ‘বি’ কোম্পানির সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেরদৌস হোসেন লাদেন (২৩) ও রানা শেখ আকাশ (২৫)।
আজ বুধবার দুপুর তিনটার দিকে রূপসা থানার মোসাব্বারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

