বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কী৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জপ্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে: ভ্যান্সতেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে৯ দফা দাবিতে সর্বাত্মক অবরোধ ঘোষণা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীরিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশগাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা
বিজ্ঞাপন

সুরা ফালাকের ফজিলত ও আমল

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
সুরা ফালাকের ফজিলত ও আমল

সুরা ফালাকের ফজিলত ও আমল

সুরা ফালাকের আমল অত্যন্ত বরকতপূর্ণ ও কার্যকরী। হাদিসে এর বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে:

  • প্রতি ওয়াক্ত নামাজের পর আমল: হজরত উকবা বিন আমির (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে প্রতি ওয়াক্ত নামাজের পর সুরা ফালাক ও সুরা নাস পড়ার নির্দেশ দিয়েছেন।’ (সুনানে আবু দাউদ, জামে তিরমিজি)
  • শ্রেষ্ঠ সুরাসমূহের একটি: রাসুল (সা.) হজরত উকবা বিন আমিরকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমি কি তোমাকে এমন কয়েকটি সুরা শেখাব না, যেগুলোর মতো সুরা তাওরাত, জাবুর, ইঞ্জিল, এমনকি কোরআনেও নাজিল হয়নি? প্রতি রাতেই তুমি এই সুরাগুলো (সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস) অবশ্যই পড়বে।’

নিয়মিত সুরা ফালাক পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য অনিষ্ট, জাদু এবং হিংসুকদের কুদৃষ্টি থেকে মুমিন বান্দাকে নিরাপদ রাখেন।

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...