মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিরাপদ খাদ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে জাইকার সহায়তায় ১৮ জেলায় মিনি-ল্যাবমানিক পশারীর দাফনে বাধা, বরগুনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনপুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল, নতুন কর্মস্থলে ২ ডিআইজিসৌদিগামী ১৭১ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিলদুই বছর আগে হারানো আনসারের শটগান কি পাটুরিয়ার ড্রেনেনারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৯ পুলিশ আহতঅস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট তৈরি, ৫০ হাজার টাকা জরিমানাহামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুগাংনী নির্বাচন অফিসে এনআইডি সেবায় ভোগান্তিকালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল
বিজ্ঞাপন

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

পুলিশ জানায়, জেসমিন ও নিহত মাজেদা অভয়নগরের আকিজ জুট মিলে একসঙ্গে কাজ করতেন। মোস্তফা কামালের সঙ্গে জেসমিনের চার-পাঁচ মাস ধরে সম্পর্ক ছিল। গত শুক্রবার মিল বন্ধ থাকায় সকালে জেসমিন ও মাজেদা ঘাস কাটতে মাঠে যান।

পথে মোস্তফার সঙ্গে জেসমিনের দেখা হয়। একপর্যায়ে কৌশলে মাজেদার কাছ থেকে সরে গিয়ে অন্য জায়গায় ঘাস কাটতে যান জেসমিন। সেখানে জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা হত্যার পরিকল্পনা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে কলমিশাক তোলার কথা বলে মাজেদা ও তাঁর স্বামী আলেককে ওই এলাকার একটি ঘেরের পাশে নিয়ে যান জেসমিন ও মোস্তফা। সেখানে তালতলার ভেড়ির কাছে পৌঁছালে মোস্তফা হাতে থাকা পাসনি (নিড়ানি) দিয়ে আলেককে আঘাত করেন। এরপর মাজেদার ওড়না দিয়েই মাজেদার গলায় ফাঁস দেওয়া হয়। আলেককে মারধর করে পুরোনো সেচপাম্পের হাউসে ফেলে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...