মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যুবগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশপায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্লসরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজিলরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদেরঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতামাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মাযুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবারের মধ্যবর্তী নির্বাচনঅ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট
বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে জাইকার সহায়তায় ১৮ জেলায় মিনি-ল্যাব

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
নিরাপদ খাদ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে জাইকার সহায়তায় ১৮ জেলায় মিনি-ল্যাব

দেশের নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ১৮টি জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে মিনি-ল্যাবরেটরি স্থাপনে সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও আটটি মহানগর কার্যালয়ের পরীক্ষাগার কার্যক্রম পরিচালনায় কারিগরি সহায়তা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয় কার্যক্রম জোরদারে জাইকার কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত STIRC প্রকল্পের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম বলেন, জাইকা বাংলাদেশের উন্নয়নের অন্যতম বিশ্বস্ত সহযোগী। দীর্ঘদিন ধরে জাপান আমাদের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করে আসছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা, দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিতে জাইকার কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত STIRC প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, প্রকল্পের অর্জনগুলো দেশে একটি শক্তিশালী, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, খাদ্যশিল্প ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের সর্বস্তরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি ইজুমি শোজি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু কারিগরি বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা, জনগণের আস্থা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। বাংলাদেশের নিরাপদ খাদ্য ব্যবস্থা শক্তিশালী করতে বিএফএসএর সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি এ উদ্যোগে জাপানকে অংশীদার করার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএফএসএ সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে জাইকার কারিগরি সহযোগিতায় STIRC প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, খাদ্য পরিদর্শন ও নমুনা সংগ্রহ জোরদার, পরীক্ষাগারের কার্যক্রম উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...