অভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ওয়াসা থেকে প্রাপ্ত তথ্যমতে, অচল ও চুরি হওয়া মিটার পরিবর্তনের জন্য গত ১৭ সেপ্টেম্বর এলটিএম বা সীমিত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর থেকে মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে প্রায় সাড়ে ১০ হাজার মিটার পরিবর্তন করা হবে।
ওয়াসার কর্মকর্তারা জানান, গ্রাহকের পানির মিটার নষ্ট বা চুরি হলে তাৎক্ষণিকভাবে পরিবর্তন না হওয়ায় অনেক ক্ষেত্রে নিয়ম অনুযায়ী গড় বিল নির্ধারণ করতে হয়। এতে নিয়মিত বিলের সঙ্গে পার্থক্য তৈরি হয়। ফলে গ্রাহকরা অতিরিক্ত বিল ও ভূতুড়ে বিলের অভিযোগ করেন। গ্রাহকভোগান্তি ও এ ধরনের অভিযোগ কমাতেই মিটার প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

