এমপিভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী

দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে সরকার। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জন শিক্ষককে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন অঞ্চলে কতজন পেলেন এমপিও
মাউশি জানিয়েছে, অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন এমপিওভুক্ত হয়েছেন রাজশাহীতে, স্কুল পর্যায়ের ৭৫ জন এবং কলেজ পর্যায়ের ৩৪ জন। এ ছাড়া বিএড স্কেল পেয়েছেন ৩৩৩ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৮৪৮ জন ও কলেজের ৭৪ জন।
ঢাকা অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুল পর্যায়ের ৪০ জন ও কলেজ পর্যায়ের ২৯ জন। বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৪৪৩ জন ও কলেজের ২০ জন।
রংপুর অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুলের ৭৭ জন ও কলেজের ১০ জন। বিএড স্কেল পেয়েছেন ২৬৬ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৬৭২ জন এবং কলেজের ৩২ জন।

