বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
বাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকায় আতঙ্ক

আরেক ভুক্তভোগী মো. ওয়াহিদ ভূঁইয়া রিপন বলেন, রাতে মোসলেহ উদ্দিন কাকার বাসায় ব্যাগ ঝুলতে দেখে আমি বাইরে আসি। সেখানে আতঙ্কে এলাকার অনেকেই জড়ো হন। এরপর কাকা ঘরে চলে গেলে আমিও বাড়ি চলে যাই। তখন আমার বাড়ির সামনে কিছু দেখিনি। কিন্তু সকালে দরজার সামনে কাফনের কাপড়, আতর, সাবান আর রক্তমাখা গলাকাটা মুরগি দেখতে পেয়ে আমরা আঁতকে উঠি। এটা কোনো সাধারণ ঘটনা নয়। পূর্বশত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিতে এবং প্রাণনাশের হুমকি দিতেই এই ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।

তৃতীয় ভুক্তভোগী সেন্টু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে চাই। রাতের আঁধারে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের পুরো পরিবার এখন আতঙ্কে ঘরের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা চাই।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে শুধু ওই তিন পরিবারই নয়, পুরো চন্দ্রাইল গ্রামের মানুষের মনে অজানা আতঙ্ক কাজ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এদিকে একের পর এক হুমকি ও বাড়িতে কাফনের কাপড় রাখার ঘটনায় ভুক্তভোগীরা প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরবর্তীতে ধামরাই থানায় গিয়ে বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...