শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অবকাঠামো সংকটে ভোমরা বন্দর, পণ্য খালাসে ভোগান্তিসাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধযে ৫ মসজিদে লেগে আছে মদিনার সোনালি ইতিহাসচলনবিলে নির্বিচারে শামুক নিধন, বিপন্ন জলজ পরিবেশপান চাষে দুর্দিন, জীবিকার তাগিদে টিকে থাকার লড়াইয়ে খাসিয়ারাআন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারতরামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরাতিন বছর ধরে বেহাল কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়কনিজেও হয়েছেন স্বাবলম্বী, কর্মসংস্থান ব্যবস্থা করেছেন অনেকেরকুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার
বিজ্ঞাপন

তিন বছর ধরে বেহাল কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়ক

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ এএম
তিন বছর ধরে বেহাল কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়ক

কুমিল্লা নগরীর টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়ক এখন চালক, যাত্রী ও পথচারীদের কাছে আতঙ্কের নাম। অসংখ্য খানাখন্দ আর বড়বড় গর্তে বেহাল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ সড়ক। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক। এরই মধ্যে সড়কের কয়েকটি স্থানে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ পুরো সড়কে পিচ ঢালাইয়ের কাজ শুরুর কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, টমছমব্রিজ থেকে কোটবাড়ি মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ইট-পাথরের খোয়া উঠে সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে গর্ত এড়িয়ে চলতে গিয়ে চালকদের ঝুঁকি নিতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। মাঝেমধ্যে ভাঙা অংশে ইট ও কংক্রিট ফেলা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি। বরং বৃষ্টির পানিতে সেসব উপকরণও তলিয়ে গেছে। ফলে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগে পরিণত হয়েছে।

হাজারো শিক্ষার্থীর যাতায়াত, পর্যটকদেরও ভোগান্তি

টমছমব্রিজ-কোটবাড়ি সড়কটি কুমিল্লার শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, কুমিল্লা সিটি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, কুমিল্লা ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকরা যাতায়াত করেন।

এ ছাড়া কুমিল্লা সেনানিবাস, বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স, র‍্যাব কার্যালয়, সার্ভে ইনস্টিটিউট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতের অন্যতম পথ এটি।

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক ও পর্যটনকেন্দ্র ময়নামতি জাদুঘর, শালবন বৌদ্ধবিহারসহ কোটবাড়ি এলাকার বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে দেশি-বিদেশি পর্যটকেরাও এ সড়ক ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী ও পর্যটকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...