শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অবকাঠামো সংকটে ভোমরা বন্দর, পণ্য খালাসে ভোগান্তিসাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধযে ৫ মসজিদে লেগে আছে মদিনার সোনালি ইতিহাসচলনবিলে নির্বিচারে শামুক নিধন, বিপন্ন জলজ পরিবেশপান চাষে দুর্দিন, জীবিকার তাগিদে টিকে থাকার লড়াইয়ে খাসিয়ারাআন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারতরামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরাতিন বছর ধরে বেহাল কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়কনিজেও হয়েছেন স্বাবলম্বী, কর্মসংস্থান ব্যবস্থা করেছেন অনেকেরকুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার
বিজ্ঞাপন

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ এএম
রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

জরুরি বিভাগের সামনে মাদুর বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে মনিরুল ইসলামকে (৫০)। ডায়রিয়ায় আক্রান্ত এই রোগীকে রাজশাহীর পদ্মার ওপারের চর খিদিরপুর থেকে নিয়ে এসেছেন স্বজনেরা। কিন্তু হাসপাতালের ভেতরে নেওয়ার জন্য মিলছে না একটি ট্রলি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় ২০ মিনিট তাঁকে পড়ে থাকতে হয় প্রধান ফটকের সামনেই। এই সময়টুকু স্বজনদের কাটে একটি ট্রলির সন্ধানে ছোটাছুটি করে।

মনিরুলের মতো প্রতিদিন অনেক রোগীকে ট্রলির অপেক্ষায় থাকতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে। এতে হাসপাতালে পৌঁছানোর পরও বিলম্বিত হচ্ছে চিকিৎসাসেবা।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হন ৮০০ থেকে ১০০০ জন। আর সব মিলিয়ে চিকিৎসাধীন থাকেন তিন থেকে সাড়ে তিন হাজার রোগী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...