শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইতালিতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীদের ধর্মঘটডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্তময়মনসিংহ বোর্ডে যে ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউশত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনিনারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফসাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীসুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতদেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহখুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশজামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি
বিজ্ঞাপন

বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল শুনানির দিন ধার্য ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল শুনানির দিন ধার্য ৮ ডিসেম্বর

পুরান ঢাকার বহুল আলোচিত দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। সোমবার (১৯ অক্টোবর) আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এদিন সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের শুনানির আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজনৈতিক অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় নিরীহ বিশ্বজিৎ দাসকে। দেশজুড়ে আলোড়ন তোলা এ হত্যাকাণ্ডের পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন। রায়ে মামলার ২১ আসামির মধ্যে আটজনকে ফাঁসির আদেশ এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অপরাধ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...