বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধারইরান যুদ্ধে শিগগির সুখবর নেই, সুবিধা পাবে ইউক্রেনলুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখেজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতহাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবে
বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশালে ২১৯, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...