সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নির্ভরশীলতায় চীনে প্রথমবারের মতো শিশুদের ছাড়িয়ে গেছেন প্রবীণেরা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
নির্ভরশীলতায় চীনে প্রথমবারের মতো শিশুদের ছাড়িয়ে গেছেন প্রবীণেরা

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টুয়ার্ট গিটেল-বাস্টেনের মতে, এই পরিবর্তন প্রতীকী তাৎপর্য বহন করে। এর ফলে পরিবার ও শিক্ষাখাতে সরকারি ব্যয়ের তুলনায় পেনশন এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়তে পারে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের প্রভাষক মু ঝেং বলেন, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

চীনের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত কার্যকর ছিল বিতর্কিত এক সন্তান নীতি। দেশটির সরকারের হিসাব অনুযায়ী, এ নীতির ফলে প্রায় ৪০ কোটি জন্ম প্রতিরোধ করা হয়েছিল। তবে এই হিসাব নিয়ে বিতর্ক রয়েছে। পরবর্তী সময়ে পরিবার গঠনে বিধিনিষেধ শিথিল করা হলেও জন্মহার বাড়াতে পারেনি বেইজিং। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চশিক্ষার প্রসার ও নারী-পুরুষের পরিবর্তিত সামাজিক ভূমিকা জন্মহার কমার পেছনে ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...