মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যুবগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশপায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্লসরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজিলরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদেরঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতামাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মাযুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবারের মধ্যবর্তী নির্বাচনঅ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট
বিজ্ঞাপন

পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কার মধ্যে পারমাণবিক হামলার ভয়াবহতার মুখে দাঁড়িয়েছে ইরান। সম্ভাব্য পারমাণবিক হামলা থেকে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করার উপায় ও করণীয় সম্পর্কে একটি বিশেষ শিক্ষামূলক ভিডিও প্রকাশ করেছে ইরান সরকার। এই ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক শঙ্কা ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

গত ২৯ অক্টোবর দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ আট মিনিটের একটি শিক্ষামূলক ভিডিও এবং এ সংক্রান্ত বিস্তারিত পরামর্শ প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনৈতিক উপস্থাপক টাকার কার্লসনের বার্তা এবং গত ১৬ অক্টোবর খোদ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রকাশ্য হুঁশিয়ারির পর থেকেই এই শঙ্কা চরম রূপ নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী এবারই প্রথম এত গভীরভাবে পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক হুমকির মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য এই বিপর্যয় এড়াতে এবং হামলা চলাকালীন ও পরবর্তী সময়ে সাধারণ নাগরিকেরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তা ভিডিওটিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে তুলে ধরা হয়েছে।

ভিডিওতে আশ্রয় নেওয়া, তেজস্ক্রিয় দূষণ এড়ানো ও তেজস্ক্রিয় ধূলিকণা বা ফলআউট থেকে সুরক্ষার উপায় তুলে ধরা হয়েছে। নাগরিকদের ভূগর্ভস্থ কক্ষ বা বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে। পাশাপাশি জানালা থেকে দূরে থাকতে এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ বাইরের বাতাস ঘরের ভেতরে প্রবেশ করায়, এমন বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ খোলা জায়গায় আটকা পড়লে তার করণীয় কী, সেটিও তুলে ধরা হয়েছে ভিডিওতে। প্রাথমিক বিস্ফোরণের ধাক্কা কেটে গেলে বাসিন্দাদের নিকটতম মজবুত ভবনে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...