বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধারইরান যুদ্ধে শিগগির সুখবর নেই, সুবিধা পাবে ইউক্রেনলুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখেজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতহাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবে
বিজ্ঞাপন

অ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
অ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।

এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ‍্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম। প্রশিক্ষণে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি’র কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য জনাব মো. এমদাদুল হক।

প্রশিক্ষণে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে অডিটরদের পর্যবেক্ষন লিখিতভাবে প্রদানের অনুরোধ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...