বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধারইরান যুদ্ধে শিগগির সুখবর নেই, সুবিধা পাবে ইউক্রেনলুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখেজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতহাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবেকুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
বিজ্ঞাপন

বগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
বগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশ

বগুড়ার শেরপুরে পাঁচ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। তবে লিখিত অভিযোগ দেওয়ার সাত দিন পার হলেও মামলা রুজু হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে অভিযুক্তদের সঙ্গে দেনদরবার করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদত আর্থিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। তবে পুলিশ কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন।

গত ২৩ অক্টোবর শেরপুর উপজেলার গারিদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম মর্জিনা খাতুন (৩২)। তিনি ২৫ অক্টোবর স্বামী রেজাউল করিমকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে হাপুনিয়া গ্রামের রেজাউল করিমের সঙ্গে মর্জিনার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। রেজাউল ভাড়ায় মাইক্রোবাস চালান। অভিযোগ অনুযায়ী, তিনি মাদকাসক্ত এবং বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করতেন। সম্প্রতি একটি মাইক্রোবাস কেনার জন্য স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে মর্জিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন সকালে রেজাউলসহ অভিযুক্ত ব্যক্তিরা মর্জিনার বাড়িতে গিয়ে আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় রেজাউল লোহার রড দিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এসময় অন্য অভিযুক্ত ব্যক্তিরাও তাকে কিল-ঘুসি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...