বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধারইরান যুদ্ধে শিগগির সুখবর নেই, সুবিধা পাবে ইউক্রেনলুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখেজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতহাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবে
বিজ্ঞাপন

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় গেটে নিহত শিক্ষার্থী মাইশার জানাজায় অংশগ্রহণ করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের দাবিগুলো শোনার আগেই আমি আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গেও কথা বলেছি।’

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধের ৭ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা
সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধের ৭ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘আমি আজকেই ফুটওভার ব্রিজের জন্য লিখিতভাবে জানাব, যাতে দ্রুততম সময়ের মধ্যে এখানে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা যায়।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...