চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

নিহত উম্মে হাবিবা কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নুরুল কবিরের মেয়ে। তাঁর ভাই মো. ইদ্রিস রানা থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বাঁশখালীর বাণীগ্রামের সাধনপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে হাবিবার বিয়ে হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের এক মাসের মাথায় স্বামী তাঁর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য হাবিবার সব স্বর্ণালংকার নিয়ে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির টাকা দেওয়ার জন্য হাবিবাকে নিয়মিত চাপ দিতেন মাহমুদুল হাসান। কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে ছাগল ও পর্যাপ্ত কাপড়চোপড় দেওয়া হয়নি—এমন অজুহাতেও তাঁকে নির্যাতন করা হতো।
সারাদেশ থেকে আরও পড়ুন

