লোগো
Advertisement

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
Advertisement

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, আহত যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে তিনি হাসপাতালে যাচ্ছেন। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। গুলিবর্ষণের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও সংবাদ লোড হচ্ছে...