শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সচিবের মৃত্যুতে স্থবির ইউপি কার্যক্রম, ভোগান্তিতে মানুষশ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারাপারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকেরমাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিলসিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনারঅ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশদুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’
বিজ্ঞাপন

মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন বিসমিল্লাহ কাবাবের

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন বিসমিল্লাহ কাবাবের

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিয়ে মার্কিন সিনেটে নির্বাচিত আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন করেছে বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাফের হলরুমে আয়োজিত এ বিজয় উদ্‌যাপন অনুষ্ঠান উপস্থাপনা করেন বিসমিল্লাহ কাবাবের সিইও মুহিবুর চৌধুরী সুহেল। এতে উপস্থিত ছিলেন সিটি অব ওয়ারেনের রিভিউ বোর্ডের ভাইস চেয়ারম্যান ফয়সাল আহমেদ, ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, সিটি অব ওয়ারেনের প্লানিং কমিশনার সৈয়দ সাহেদুল হক, সিটি অব ওয়ারেনের কমিশনার সাব্বির খানসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আবদুল এল সায়েদের বিজয়কে মিশিগানের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তাঁর বিজয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে বক্তারা বলেন, এ অর্জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও আনন্দ ও গর্বের বিষয়।

আলোচনা পর্ব শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় পুরো আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...