রাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে

মেড ফর আ উইমেন ও সামাজিক বিপ্লব
এই বৈষম্য ও পরিবেশ শোষণের বিরুদ্ধে কাজ করছেন ইতালিয়ান-ইন্ডিয়ান সামাজিক উদ্যোক্তা এলেন আকবারালি। ২০১৯ সালে তিনি গড়ে তোলেন মেড ফর আ উইমেন নামে একটি সামাজিক উদ্যোগ ও ফ্যাশন ব্র্যান্ড। এই প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার কর্মীর ৯০ শতাংশের বেশি নারী, যাঁদের বড় অংশ পারিবারিক নির্যাতনের শিকার বা সমাজ থেকে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী। প্রতিষ্ঠানটি তাঁর কর্মীদের উপযুক্ত মজুরির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাইল্ড কেয়ার সুবিধা দেয়। তাঁদের প্রতিটি পণ্যের সঙ্গে একটি কিউআর কোড থাকে। ক্রেতারা তা স্ক্যান করলে জানতে পারেন কোন কারিগর, কীভাবে এবং কোন এলাকা থেকে সংগৃহীত রাফিয়া দিয়ে পণ্যটি তৈরি করেছেন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

