শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সচিবের মৃত্যুতে স্থবির ইউপি কার্যক্রম, ভোগান্তিতে মানুষশ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারাপারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকেরমাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিলসিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনারঅ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশদুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’
বিজ্ঞাপন

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে

পাকিস্তানের ঐতিহ্যবাহী রাইউইন্ড ইজতেমা গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে। দুই পর্বে হওয়া এ ইজতেমার প্রথম পর্ব চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাইউইন্ড মারকাজে অনুষ্ঠিত এ ইজতেমায় দেশটির বিভিন্ন জেলার মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিগের সাথিরা অংশ নিয়েছেন।

প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার আসরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ সময় বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। মাগরিবের পর বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট।

প্রথম পর্বের দ্বিতীয় দিন শুক্রবার ফজরের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। তালিমের হালকায় থাকেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল। আসরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান।

শুক্রবার বিদেশি খিমায় বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য বিশেষ বয়ানের আয়োজন রাখা হয়েছে। এতে আরবি, ইংরেজি, মালয়েশীয়, ইন্দোনেশীয়, ফিলিপিনো, থাই, বাংলা, ফরাসি, উর্দু, তুর্কি, পর্তুগিজ, কিরগিজ ও চীনা ভাষাভাষীদের জন্য পৃথক বয়ানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র, মাদ্রাসার ছাত্র ও বিদেশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ বয়ানের আয়োজন করা হয়েছে।

শনিবার ফজরের পর বয়ান করবেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। জোহরের পর বক্তব্য দেবেন ভাই ফারুক। আসরের পর বয়ান করবেন মাওলানা জুহারুল হাসান এবং মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আহমেদ লাট।

এদিন ওলামা, শিক্ষক, বধির, খাস (বিশেষ) ও বিভিন্ন ভাষাভাষী বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ মজমা ও পৃথক বয়ানের আয়োজন রয়েছে। এসব আয়োজনে আরবি, ইংরেজি, বাংলা, ফরাসি, তুর্কি, কিরগিজ, মালয়েশীয়, থাই, ফিলিপিনো ও পর্তুগিজ ভাষাভাষীদের জন্য নির্ধারিত বক্তারা বয়ান করবেন। বিদেশি ছাত্র বা শিক্ষার্থীদের জন্যও পৃথক আয়োজন রাখা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...