শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর ক্রিস পেপাসমাছের ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনমালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ১২ বছর আগে বিচ্ছেদ, সাবেক শাশুড়িকে দেখভালের দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন নারীরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নিয়েছি, মানুষের কষ্ট লাঘবে কাজ করছি: ত্রাণমন্ত্রীসচিবের মৃত্যুতে স্থবির ইউপি কার্যক্রম, ভোগান্তিতে মানুষশ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারাপারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকের
বিজ্ঞাপন

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

শিক্ষার্থীদের দুই দফা দাবির প্রথমটি হলো, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে পদত্যাগ করতে হবে। তাঁর পদত্যাগের লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং তাঁকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না। দ্বিতীয় দাবিতে রয়েছে, মধ্যরাতে কলেজ ও ছাত্রীদের আবাসিক হলে পুলিশের প্রবেশ, শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করা। এ ঘটনার তদন্তের অগ্রগতি ৭২ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে তাঁদের দাবি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...