বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

হলিউড তারকা নিকোলাস কেজ এখন সাময়িকভাবে গৃহহীন। ক্যালিফোর্নিয়ার মালিবুতে তাঁর ১০ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিলাসবহুল ম্যানশনের সামনে বিশাল এক গর্ত (সিংকহোল) তৈরি হওয়ায় বাধ্য হয়েই পরিবার নিয়ে তাঁকে এখন হোটেলে থাকতে হচ্ছে।
গত ৮ সেপ্টেম্বর কেজের সমুদ্রতীরবর্তী ওই বাড়ির ড্রাইভওয়েতে ২৫ ফুট গভীর এবং ৩০ বাই ৬০ ফুট ব্যাসের বিশাল এই গর্তের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড় মারি, প্রবল বৃষ্টি ও উপকূলীয় তীব্র ভাঙনের কারণেই এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ড্রাইভওয়ের পিচ ও কংক্রিট ফেটে গর্তে ধসে পড়ে। সেই সঙ্গে একটি নির্মাণাধীন সাইটের কিছু অংশও গর্তে তলিয়ে যায়।
বিনোদন থেকে আরও পড়ুন

